বাংলাদেশে আসতে পারে নেপালের পাহাড়ি ঢল, সতর্কবার্তা ও পানির গতিপথ প্রকাশ
বাংলাদেশ টেলিগ্রাফ ডেস্ক:
নেপাল-তিব্বত সীমান্তে সৃষ্ট প্রলয়ংকরী আকস্মিক বন্যার পাহাড়ি ঢল ভারতের পশ্চিমবঙ্গ হয়ে ফারাক্কা বাঁধ অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ কারণে গঙ্গা-পদ্মা অববাহিকার নদীতীরবর্তী ও চরাঞ্চলের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জলবায়ু ও পানি গবেষকরা।
পানির সম্ভাব্য গতিপথ:
বাল্মীকিনগর \rightarrow গণ্ডক নদী \rightarrow হাজীপুর/সোনপুর \rightarrow গঙ্গা নদী \rightarrow পূর্ব বিহার \rightarrow ফারাক্কা বাঁধ \rightarrow বাংলাদেশ (পদ্মা নদী)।
ভারতের বিহারে গণ্ডক বাঁধের গেটগুলো খুলে দিয়ে পানি প্রবাহ পর্যবেক্ষণ করা হচ্ছে।
পরবর্তীতে এই পানি যমুনার সাথে মিলে পদ্মা অববাহিকায় প্রভাব ফেলতে পারে।
বিশেষজ্ঞদের মতে, নেপালের রূপ ধারণ করে পাহাড়ি ঢল বাংলাদেশে না পৌঁছালেও গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাই সংশ্লিষ্ট এলাকার মানুষকে আতঙ্কিত না হয়ে আগামী কয়েকদিন পানির উচ্চতার ওপর সতর্ক নজর রাখার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।